• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তথ্যপ্রযুক্তি মামলায় আরাফাত সানির বিচার শুরু

ঢাকা: তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের পেশকার শামীম ইসলাম বলেন, বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের আবেদন করেন।

অপরদিকে সানির আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় সানি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় এই মামলা করেন ওই তরুণী। গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তরুণী নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে যৌতুক নিরোধ আইনে গত ২০ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। ১৫ ফেব্রুয়ারি এ মামলায় আরাফাত সানির জামিন নাকচ করে দেন আদালত। সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় ঢাকার একটি আদালত থেকে জামিন পান আরাফাত সানি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ