• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় দরিদ্রদের পাশে দাঁড়ালেন দরিদ্র পশু চিকিৎসক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় দরিদ্রদের মাঝে চাউল নিয়ে পাশে দাঁড়ালেন আর এক দরিদ্র পশু চিকিৎসক আইনুল হক সিরাজী।
সকালে উপজেলার তেবাড়িয়া হাফেজিয়া এতিমখানা মাদরাসা মাঠে উত্তর ভেড়ভেড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি সদস্য মো. দলিল উদ্দিনের হাত দিয়ে এসব চাউল বিতরণ করা হয়। বর্তমানে উপজেলার দরিদ্র এলাকার মানুষদের কাজ-কর্ম ও আয় রোজগার না থাকায় পশু চিকিৎসক দরিদ্র আইনুল হক সিরাজী উপজেলার আঙ্গারপাড়া ও ভেড়ভেড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫০০ দুস্থ, এতিম, প্রতিপন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণ করেন। ডা. আইনুল হক সিরাজী তার উপার্জন থেকে অর্থ জমিয়ে দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য দ্রব্য বিতরণ করেন। এ সময় তেবাড়িয়া হাফেজিয়া এতিমখানা মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ী লিটন হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ