• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সম্প্রতি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ‘মাদার অব হিউম্যানিটি উপাধি’, বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন ও নতুন ৮ টি বিভাগ খোলায় বিশ্বাবিদ্যালয় প্রশাসনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে তারা। শনিবার সকাল সাড়ে ১১ টায় অনুষদ ভবনের কোরিডোর থেকে মিছিলটি বের হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে অনুষদ ভবনের কোরিডোর মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে মিলিত হয়।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “মাদার অব হিউম্যানিটি” উপাধি অর্জন , বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন ও নতুন ৮ টি বিভাগ চালু উপলক্ষে আনন্দ মিছিল বের করে তারা। মিছিল শেষে সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় আলোমগীর হোসেন আলো, আবুহেনা মোস্তফা কামাল, তৌকির মাহফুজ মাসুদ, রিজভি আহমেদ পাপন, তাসনিম-ই- তারিক আবির, মিথুন হোসেন, গোলাম মোস্তফা, হামিদুর রহমান, আব্দুস সালাম শিহাব, মিরাজ খান, আল আমিন, নাসিম আহমেদ জয়, শাহীন আলম, কামরুল ইসলাম অনিকসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ