• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে অটোবাইকের ধাক্কায় গৃহবধু নিহত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে রাস্তায় ছাগল খুঁজতে গিয়ে অটো-বাইকের ধাক্কায় স্বপ্না বেগম (২৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত স্বপ্না বেগম জেলার ডোমার উপজেলার উত্তর মটুকপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

আজ রবিবার দুপুরে উপজেলার বোড়াগাড়ী-পাঙ্গাচৌপথী সড়কের চল্লিশপীর মাজার সংলগ্ন স্থানে একটি অটো-বাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চল্লিশপীর এলাকায় স্বপ্না বেগম ছাগল খুঁজছিল। এসময় পাঙ্গাচৌপথী থেকে বোড়াগাড়ী যাওয়ার পথে ওই স্থানে সড়কের উপর একটি অটো বাইক ধাক্কা দিলে অটো-বাইকের নিচে স্বপ্না বেগম চাপা পড়ে। এলাকাবাসী পরক্ষনেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। অটো-বাইক চালক পালিয়ে গেলেও বাইকটি আটক করেছে এলাকাবাসী।

পাঙ্গামটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ