• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে জ্বীনের ঢিল আতংক!

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: গত তিন দিন ধরে ৭টি পরিবারের মাঝে জ্বীনের ঢিল আতংক বিরাজ করছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে জ্বীনের ঢিল শুরু হয় বলে প্রত্যক্ষদর্শী ও বাড়ির লোকজন জানিয়েছে। এটি দেখার জন্য আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, কিশোর, যুবক-যুবতীদের পাশাপাশি বৃদ্ধরাও তা এক নজর দেখার জন্য ওই বাড়িগুলোর উঠানে ভিড় জমায়। ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির পীরমামুদ বসুনিয়া পাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তার, শহিদুল, ইউনুছ আলী, আশরাফুল হক, মমিনুর, আব্দুর রহমান ও আমিনুরের বাড়িতে। গত ৩ দিন ধরে অজ্ঞাত স্থান থেকে মাটির চাপা, কমলা, ইট, পাথরসহ বিভিন্ন বস্তু দিয়ে ঢিল ছোঁড়ার কথা জানা গেছে। এদিকে ইটের টুকরা দিয়ে জ্বীনের ঢিলের আঘাতে রোববার রাত ৮টার দিকে ঘটনাস্থলে খুলিয়াতারী এলাকার সাদের উদ্দিনের পুত্র রহমত আলী (২৭) গুরুত্বর আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। গত রাত ১১টায় সরজমিনে গিয়ে দেখা যায়, কয়েকশত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে বিভিন্ন যানবাহনে করে ওই বাড়িগুলোর উঠানে দাঁড়িয়ে জ্বীনের ঢিল দেখার জন্য অপেক্ষা করছে। কথা হয় অত্র এলাকার প্রাক্তন ইউপি সদস্য শাহের আলীর সঙ্গে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৩দিন ধরে এর উপদ্রব বেশি দেখা দিয়েছে। পাশাপাশি আরও জানা যায়, কেউ লাইট জ্বালাবেন না, কারণ জানতে চাইলে উপস্থিত একাধিক লোকজন এ প্রতিনিধিকে জানান, লাইটের আলো জ্বালালে জ্বীন ঢিল ছুঁড়বে না। কথামত সকলেই লাইট বন্ধ করা মাত্রই উপর থেকে আধাভেজা মাটির একটি দলা এসে পড়ল। সব মিলিয়ে বিষয়টি নিয়ে এখন রাজারহাট উপজেলাজুড়ে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, গত ৩দিন পূর্বে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মো. হায়দার আলী বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি উদ্ঘাটনে পুলিশি জোর তৎপরতা চলছে। ব্যাপারটি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ