বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে সহিদা হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৬ অক্টোবর উপজেলার লোহানীপাড়া ইউপির কাঁচাবাড়ী বাণিয়াপাড়া হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কাঁচাবাড়ী বাণিয়াপাড়ার কামাল মিয়ার ছেলে মোকলেছুর রহমান(৬৫) ও শাহাদৎ হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫২), তারা সহিদা হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। এর আগে গত রবিবার সহিদা হত্যার ঘটনায় সন্ধ্যায় মমিনুল বাদী হয়ে ২২ জনের নামে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধের জেরে গত রোববার সকালে সংঘর্ষের ঘটনায় সহিদা খাতুন গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন রাতে থানায় হত্যা মামলা হয়েছে। এর পর হতে পুলিশ আসামী ধরতে শাড়াসি অভিযান পরিচালনা করছে। আজ সকালে সহিদা হত্যা মামলার এজাহার ভূক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।