• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

সিসি নিউজ: সৈয়দপুরে শহরে ‘পথচারীদের জন্য ফুটপাত’ ক্যাম্পেইন শেষে ফুটপাত দখলমুক্ত করতে  উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে ওই উচ্ছেদ অভিযান শুরু করেছে।
সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. জিয়াউল হক জিয়া এবং উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুল রশীদ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন। প্রথম দিনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড় থেকে শুরু হয়ে জিআরপি মোড়ের শহীদ স্মৃতি অম্লান চত্বর পর্যন্ত চলে। অভিযানকালে শহরের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও মালামাল উচ্ছেদ করা হয়েছে।
প্রসঙ্গত,  সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কগুলোর পথপাত দখলমুক্ত করতে “পথচারীদের জন্য ফুটপাত” শীর্ষক ক্যাম্পেইন করা হয়। গত ১০ অক্টোবর বঙ্গবন্ধু সড়কে ওই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। আর ১৫ অক্টোবর সৈয়দপুর পৌরসভা কার্যালয় চত্বর থেকে সচেতনতামূলক র‌্যালী ও শহরের দিনাজপুর মোড়ে সমাবেশের মধ্যদিয়ে ক্যাম্পেইন শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ