• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |

জুম সেবা চালু হচ্ছে বাংলাদেশে

সিসি ডেস্ক: আইনি বাধা থাকায় অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান পে-পাল বাংলাদেশে ‘জুম সেবা’ নামে কাজ করবে। এর মাধ্যমে বিদেশ থেকে টাকা আনা যাবে কিন্তু পাঠানো যাবে না। করা যাবে না অনলাইনে কেনাকাটাও। ১৯ অক্টোবর হবে এর উদ্বোধন।

অনলাইনে অর্থ লেনদেনের যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান প্যাপাল কাজ করছে বিশ্বের অন্তত ৩০টি দেশে। ব্যাংকে একাইন্ট খুলে ইমেইলের বিপরীতে করতে হয় এর লেনদেন। বাংলাদেশে সোনালী-রূপালী-অগ্রণীসহ নয়টি ব্যাংকে খোলা যাবে এ একাউন্ট।

বর্তমানে অনলাইনে অর্থ আনতে অন্য দেশের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হয়। জুম সেবা চালু হলে আনা যাবে সরাসরি। তবে পে-পার আংশিক সেবা চালুর সিদ্ধান্তে সন্তুষ্ট নন ফ্রিল্যান্সাররা।

এই সেবা পুরোপুরি উন্মুক্ত করে দিলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের এই সদস্য।

চলতি বছরের মে’তে পরীক্ষামূলক জুম সেবা চালু করে সোনালী ব্যাংক। এতে কেবল রেমিট্যান্স আনার সুবিধা আছে। ১৯ অক্টোবরের পর যে কেউ বিদেশ থেকে অর্থ আনতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ