• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা

সিসি নিউজ : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ শামসুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহিত-উল-আলম ও তাঁর সময়কার দুর্নীতিতে জড়িত সবার বিচার দাবি করেন। সমাবেশে চলাকালে শিক্ষার্থীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক সমিতি এবং ১২টা থেকে দেড়টা পর্যন্ত দুর্নীতিবিরোধী সংগঠন ‘জাগো পরিবার’ আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ করে।
এর আগে গত ১৫ অক্টোবরও একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন পালন করে আন্দোলনকারীরা।
মঙ্গলবার সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি রুহুল আমীন, বর্তমান সহ-সভাপতি বিজয় কুমার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ