গোলাম মুর্ত্তজা, বেরোবি: “অন্ধকার কেটে আলোর পথের যাত্রা, সবার জীবনে এই দীপাবলী নিয়ে আসুক নতুন এক মাত্রা” এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৫ম বারের মতো উদযাপিত হল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। বৃহস্পতিবার (১৯অক্টোবর) সন্ধায় সনাতনী বিদ্যার্থী সংঘের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যফেটেরিয়ায় এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবন হতে একটি আলোর মিছিল বের হয় এবং ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়া ভবনের সামনে শেষ হয়। মিছিল শেষে আতশবাজির ফোয়ারা, ফানুশ উড়ানোর মধ্যে দিয়ে দিপাবলীকে আরও রোমাঞ্চিত করা হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চন্দন সরকারের সঞ্চালনায় রংপুর পূজা উদযাপন কমিটির সভাপতি রথীশ চন্দ্র ভৈমিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল তুষার কিবরিয়া, সাধারণ-সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আজম ফাহিন, আশিকুন্নাহার টুকটুকি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, কার্তিক মাসের অমাবস্যার রাত যেমন অন্ধকারে ছেয়ে থাকে। তেমনি আমাদের মনও অন্ধকারে ছেয়ে আছে। সুতরাং মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অন্ধকার কেটে আলোয় হোক জীবনের পাথেয়। অজ্ঞানতার অন্ধকার কাটিয়ে জ্ঞান আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন।