• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নকলা উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর : শেরপুরে নিজের শোয়ার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নকলা উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকল ৮টার দিকে পুলিশ নকলা শহরের কুর্শা এলাকার খাদ্যগুদাম রোডের বাসভবনে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। নিহত মনির চৌধুরী প্রয়াত বিএনপি নেতা সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উপজেলা চেয়ারম্যান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তকে কেন এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
মাহবুব আলী চৌধুরী বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নকলা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নকলা শহরের বাসভবনে থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ