• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগীতায় এক যোগে কাজ করতে চান নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন। বৃহস্পতিবার সকালে তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আত্রাই প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। তিনি এ উপজেলার মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড কঠোর হস্তে প্রতিহত করার ঘোষনা দেন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, সহ-সভাপতি মোঃ মুজাহিদ খাঁন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, রুহুল আমিন, মোঃ ছাবেদ আলী, ওমর ফারুক, নাজমুল হোসাইন সেন্টু, এমরাম মাহামুদ প্রত্যয়, ফিরোজ কবির।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন আরো জানান আত্রাই উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলার উন্নয়নে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মী, সমাজসেবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে ঐক্যমতের ভিত্তিতে এক যোগে কাজ করার মধ্য দিয়ে এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ