• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিসি নিউজ: সৈয়দপুরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) উদ্যোগে কৃষি উন্নয়নে ‘টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ’ প্রকল্পের দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সৈয়দপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) গোলাম মো. ইদ্রিস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুখ আহম্মেদ ও মৃত্তিকা বিজ্ঞানী মো. মাইনুল হাসান।
এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কামারপুকুর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব দাস। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল সভাপতিত্ব করেন। আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড-কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূরনবী উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুখ আহম্মেদ ও মৃত্তিকা বিজ্ঞানী মো. মাইনুল হাসান প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা কামারপুকুর কৃষি ব্লকের ২৫জন কৃষক-কৃষাণী ও ৫ জন খুচরা সার ব্যবসায়াসহ সর্বমোট ৩০ জন অশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ