সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবার) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওই প্রতিষ্ঠানের গভার্নিং বডির সভাপতি মোখছেলদুল মোমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব গফুর সরকার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন, গভার্নিং বডির সাবেক সভাপতি আইয়ুব আলী প্রমুখ।