• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দ আশরাফের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন

সিসি নিউজ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের অবস্থা সংকটাপন্ন। তাকে লন্ডনের ইউসিএল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। রোববার বিকেলে থেকেই সৈয়দ আশরাফের স্ত্রীর মারা গেছেন বলে ফেসবুকে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়ে পড়ে।

বিষয়টিকে গুজব আখ্যা দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক বলেন, সৈয়দ আশরাফের স্ত্রীকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কটাপন্ন।

তিনি বলেন, হাসপাতালে সৈয়দ আশরাফ ও তার মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

প্রসঙ্গত, শীলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। এর আগে জার্মানির একটি হাসপাতালে তার কেমোথেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপ চিকিৎসা করা হয়।

অসুস্থ স্ত্রীর পাশে থাকতে সৈয়দ আশরাফ দীর্ঘদিন লন্ডনে ছিলেন। সর্বশেষ গত ৯ অক্টোবর তিনি লন্ডন যান। সৈয়দ আশরাফের পরিবার লন্ডনেই বসবাস করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ