• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্লু হোয়েল আসক্ত আরও এক শিক্ষার্থী হাসপাতালে!

ঢাকা: আত্মহত্যার চেষ্টার পর ব্লু হোয়েল গেমের প্রতি আসক্ত আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে। তার নাম ফয়সাল আহমেদ (২২)।
আজ বুধবার চিকিৎসার জন্য তাকে ঢামেকে নিয়ে আসেন তার স্বজনরা। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের আবদুল মালেকের সন্তান। ফয়সাল ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজের বিএ’র ছাত্র।
ফয়সালের খালা নাসিমা আক্তার জানান, চাঁদপুর থেকে গতকাল রাতে ফয়সালকে নিয়ে পরিবার তার মতিঝিলের বাসায় উঠেছে। অনেক কষ্ট করে, অনেক বুঝিয়ে-শুনিয়ে ফয়সালকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য  নিয়ে আসতে পেরেছে।
তিনি আরও জানান, ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়ে ফয়সাল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছে। তার হাত কেটেছে, ব্লেড দিয়ে কেটে হাতে মাছ এঁকেছে সে।
ফয়সাল জানায়, সে ব্লু হোয়েল গেমস খেলতে খেলতে ১০ ধাপ পর্যন্ত গিয়েছে। এরপরই অ্যাডমিন তাকে খুব বাজে ও কুৎসিত মন্তব্য করে।
অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখায়। এ বিষয়ে এর বেশি কিছুই বলতে চায়নি সে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. জুয়েল বাড়ৈ জানান, ফয়সালকে তার স্বজনরা চিকিৎসার জন্য নিয়ে আসেন। তার দুই হাত ব্লেড দিয়ে কাটা ছিল। সে তার বাম হাত ব্লেড দিয়ে কেটে তাতে তিমি মাছ এঁকেছে।
ডা. জুয়েল বাড়ৈ আরো জানান, ফয়সালের কাছে জানতে চাওয়া হয়েছে, ‘তুমি হাত কেটেছো কেন?’ তখন সে জানায়, ব্লু হোয়েল গেমসের অ্যাডমিনরাই তাকে হাত কাটতে বলেছে। তাকে ঢামেকের আউটডোরের মানসিক চিকিৎসা বিভাগে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ