নীলফামারী অফিস: সোনালী ব্যাংক লিমিটেড, নীলফামারী বাজার শাখার আয়োজনে স্কুল ব্যাংকিং নীতিমালার আলোকে শিক্ষার্থীদের মাঝে আর্থিক শিক্ষা প্রসারের লক্ষ্যে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইটাখোল কালিতলা উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয়, নীলফামারীর সহকারী মহাব্যবস্থাপক মো. রশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড, নীলফামারী শাখার ব্যবস্থাপক মো. লুৎফর হোসেন বক্তব্য দেন।
ইটাখোল কালিতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শংকর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড, নীলফামারী বাজার শাখার, ব্যবস্থাপক মোঃ নুর-আলম মিয়া।
মো. রশিদুল ইসলাম জনান,বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা, শিক্ষার্থীদের মাঝে আর্থিক শিক্ষা, সঞ্চয়ের প্রবৃত্তি, সঞ্চয়ের গুরুত্ব, মনোবল বৃদ্ধি, স্বাবলম্বী হতে অনুপ্রানিত করাই ছিলো আমাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। যা একজন শিক্ষার্থীকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখতে সাহায্য করবে।
এ সময় ইটাখোল কালিতলা উচ্চ বিদ্যালয়ের প্রায় তিশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।