• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাকার্তায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলের তেংগেরাং নামক এলাকার এক আতশবাজি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৭। এই ঘটনায় কমপক্ষে ৪৩ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও অগ্নি নির্বাপণ কর্মকর্তারা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।
আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। টেলিভিশনে প্রচারিত ছবিতে কারখানা থেকে কালো ধোয়া কুন্ডলি পাকিয়ে আকাশে উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাস্থলে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় যার প্রথমটি শোনা সকাল ১০ টায় এবং তিন ঘন্টা পর দ্বিতীয়টি। সংবাদ মাধ্যমে বলা হয় কারখানাটি মাত্র দুই মাস যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করছে।
তেংগেরাং পুলিশ প্রধান হ্যারি কুরনিয়ান বার্তা সংস্থা এএফপিকে জানান, অগ্নিকান্ডের শিকার ব্যক্তিদের উদ্ধার অভিযান এখনো চলছে।
জাকার্তা পুলিশের সাধারন পরিচালক নিকো আফিনতা ইন্দোনেশিয়ান টেলিভিশন কম্পাসকে জানান, কারখানাটিতে একশ তিনজন কর্মী কাজ করতো। তিনি আরো জানান, কমপক্ষে ৪৩ জন আহত হয়েছে যাদের স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ