• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেমিকাকে ধর্ষনের দায় স্বীকার করেছে আটক প্রেমিক

সিসি নিউজ: স্কুল ছাত্রী প্রেমিকাকে ধর্ষনের অভিযোগে প্রেমিক দোলন চন্দ্র রায়কে (২১) পুলিশ গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ভোরে তাকে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামের নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। দোলন ওই গ্রামের যোগেশ চন্দ্র রায়ের ছেলে।
অভিযোগে জানা যায়, উক্ত দোলন চন্দ্র রায়ের সঙ্গে জেলা সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কিছামত ভুটিয়ান গ্রামের শনু বর্মনের পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়ের সঙ্গে তিন মাস ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত রবিবার (২২ অক্টোবর) বিকালে বিয়ে করার নামে প্রেমিক দোলন ওই স্কুল ছাত্রী প্রেমিকাকে তার স্কুলের সামনে হতে মোটর সাইকেলযোগে তুলে নিয়ে যায়। ডোমারে নিয়ে গিয়ে সুমন চৌধুরীর ফাকা বাসায় নিয়ে তোলে। সেখানে মেয়েটিকে আটকিয়ে রেখে দুই দিন ধরে জোড়পূর্বক ধর্ষন করে। মেয়েটি বিয়ের চাপ দিলে তালবাহানা করতে থাকে দোলন। এক পর্যায় মেয়েটিকে একটি ইজিবাইকে চড়িয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ধর্ষনের শিকার হয়ে মেয়েটি বাড়িতে ফিরে জানালে তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে সদর থানায় মামলা দায়ের করে।
সদর থানার ওসি বাবুল আকতার জানান, মামলার পর অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে দোলন চন্দ্রকে ডোমারের সোনরায় গ্রামে তার বাড়ি হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক দোলন তার প্রেমিকাকে ধর্ষনের কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ