• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেমরায় আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ঢাকা : রাজধানীর ডেমরায় একটি বাড়ির দ্বিতীয় তলায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ রতœা বেগম (১৭) মারা গেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, রত্নার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
গত সোমবার রাত তিনটার দিকে কোনাপাড়ায় আল-আমিন রোডের বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হয়েছিলেন রত্নাসহ আটজন। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই ঘটনায় দগ্ধ অন্যরা হলেন- মো. আলমগীর, তার স্ত্রী ফেরদৌসী, শিপন, তাসিন, রিমন, তোফায়েল ও তার স্ত্রী রতœা এবং আরিফ।
দগ্ধ ফেরদৌস আরা জানান, বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভোর ৪টার দিকে সন্তানদের চিৎকারে ঘুম ভাঙলে আগুন দেখতে পান। কীভাবে আগুন লেগেছে, এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। তবে সে সময় গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানান তিনি। দুই মাস আগে পরিবারটি দ্বিতীয় তলার বাসায় ভাড়ায় উঠেছিল। গৃহকর্তা আলমগীর পেশায় একজন গাড়িচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ