• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ইউপি সদস্য গ্রেফতার

সিসি নিউজ: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় নীলফামারীর কিশোরগঞ্জে খলিলুর রহমান ডাবলু নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

সূত্রমতে, ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশ্লীল স্ট্যাটাস দেয়। আর এ অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আটক খলিলুর রহমান ডাবলু  কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার নজরুল ইসলামের পুত্র।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল আটকের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ