• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিঙ্গাদের হামলায় ৪ বাংলাদেশি আহত

কক্সবাজার : কক্সবাজারের বালুখালী ক্যাম্পের ভেতর রোহিঙ্গাদের হামলায় ৪ নলকূপ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আহত ৪ জন হলেন মোশতাক হোসেন (৪২), শহীদ হোসেন (২৪), জসীম উদ্দিন (২৫) ও শাহেদ আলী। তাদের বাড়ি যশোরে।
আটক দুজন রোহিঙ্গা হলেন ইলিয়াস (২৫) ও নূর বসর (২৬)।
পুলিশ জানায়, বালুখালী ২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে গতকাল শুক্রবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে টিউবওয়েল সারানোর কাজ করছিলেন মিস্ত্রিরা। এ সময় ‘ডাকাত ডাকাত’ বলে পাশের ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়। আহত ব্যক্তিরা আশ্রয়শিবিরের বাইরে অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন।
আটক দুজন রোহিঙ্গার কাছ থেকে একনলা বন্দুক, এলজি, চারটি কার্তুজ ও দুটি কার্তুজের খোলা খোসা পাওয়া গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, কোথা থেকে রোহিঙ্গাদের কাছে অস্ত্র এলো, তারা খতিয়ে দেখছেন। আটক রোহিঙ্গারা দুজনেই শিবিরে নতুন এসেছেন বলে তিনি জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র ও হামলার অভিযোগে মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ