কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: “কমিউনিটি পুলিশিং এর মূল কথা, জনতায় পুলিশ, পুলিশই জনতা” এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন। কাহারোল থানার আয়োজনে ২৮ অক্টোবর সকাল ১১ টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে থানা চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সহকারী সিনিয়র পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, কাহারোল থানা ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, সিপিএফ অফিসার এস,আই মোঃ তৌহিদুল ইসলাম, এস,আই মহিদুল ইসলাম, উপজেলা সিপিএফ এর সদস্য সচিব মোঃ খায়রুল আজম (আবু), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মিত্র, আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান খোকন সাবেক সভাপতি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রমুখ। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য সদস্যাবৃন্দ অংশ গ্রহণ করেন।