সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে কমিউনিটি পুলিশিং ডে এর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সৈয়দপুর থানা চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং সৈয়দপুরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং সৈয়দপুর পৌর কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা কমিটির আহ্বায়ক ও বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, ৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর কমিটির সদস্য সচিব জোবায়দুর রহমান শাহীন, উপজেলা কমিটির সদস্য সচিব ফেরাজ উদ্দিন ফেরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টার (তদন্ত) তাজ উদ্দিন খন্দকার, উপ-পরিদর্শক আব্দুল আজিজ, উপ-পরিদর্শক আব্দুল হাকিম, উপ-পরিদর্শক ইয়াছিন আলী, উপ-পরিদর্শক জেসমীন আক্তার, এএসআই আজাহার আলী, জুয়েল প্রমুখ।