• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনঅংশগ্রহণ ও শুদ্ধাচার নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সনেতন নাগরিক কমিটি (সনাক)। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচী দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সনাক জেলা শাখার সভাপতি আবু তাহের, সদস্য এম সাইফুল মাবুদ, এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, উন্নয়ন ধারার সমন্বয়কারী হায়দার আলী প্রমুখ। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর জার্মানির বন শহরে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)র আয়োজনে ২৩ তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জলবায়ু তহবিল প্রদাণ, অভিগম্যতা, তার ব্যবহার ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ