গোলাম মুর্ত্তজা, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের পড়ার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) প্রথম স্মরণিকা নির্ভীক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বেলা ২টায় সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায় কেন্দ্রীয় লাইব্রেরির সহকারি পরিচালক আব্দুস সামাদ প্রধানের কাছে এই স্মরণিকা হস্তান্তর করেন।তিনি মোট ৫ কপি স্মরণিকা লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুল ইসলাম বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবাশ্বের আহমেদ এবং সাধারণ সদস্য রাব্বি হাসান সবুজ সহ প্রমুখ।