• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে দরিদ্র জনগোষ্ঠির অধিকার সুনিশ্চিত করনে সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণ প্রকল্পের আওতায় আন্তঃ সম্পর্ক উন্নয়ন সভা (ইন্টার ফেইস) সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে বিকেল ১১ টায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো’র বাস্তবায়নে আন্তঃ সম্পর্ক উন্নয়ন সভায় খয়েরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের এর সভাপতিত্বে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজ কল্যাণ অফিসার আকতারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা মন্ডল, ইউপি সচিব রাজিউর রহমান,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোকছেদুল ইসলাম, নুর ইসলাম, শ্যামাপদো, মহিলা ইউপি সদস্য মোছা: রাবেয়া, মাসুমা সিভিএ সভাপতি শচিন্দ্রনাথ রায়, প্রকল্প বিষয়বস্তু তুলে ধরে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশনের এডভোকেসি কমিনেকেশন কো-অডিনেটর মির রেজাউল ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সিডিএস কৃষ্ণারবি দাস, জান্নাতুল ফেরদৌস মুক্তা, রাধারানী, বিফল চন্দ্র, শাহানাজ পারভিন প্রমুখ।
সভায় দুঃস্থ্য মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী, দরিদ্র মা এর জন্য মাতৃকালীন ভাতা প্রদান কর্মসূচী, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচী, বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ্য মহিলাদের ভাতা প্রদান, অস্বচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রদান কর্মসূচী, বয়স্ক ভাতা প্রদান কর্মসূচী, ভিজিএফ প্রদান কর্মসূচী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২

দিনাজপুরে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাজা সহ ২ যুবকে আটক করেছে। গত ৩০ অক্টোবর ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার এসআই আক্কেল আলী, এসআই আকতার, এসআই আব্দুর রহমান, এএসআই হারুনসহ সঙ্গীয় ফোর্স সঙ্গে নিয়ে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপি’র ফরিদাবাদ কাশাপুকুর গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ মোঃ হোসেন আলী পুত্র মোঃ সাখোয়াত হোসেন (২৮) কে আটক করেন।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েল করেন। যা মামলা নং-৪৩, তারিখ-৩০/১০/২০১৭ইং।
অপর দিকে একই দিনে মনিমালা হলের কাছে দিনাজপুরগামী হানিফ গাড়িতে তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ মোঃ সুজন (২৫) কে আটক করেন। আটককৃত ব্যাক্তি হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামে কাফাছ উদ্দিনের পুত্র মোঃ সুজন (২৫)। এ ব্যাপারে তার বিরুদ্ধে চোরাচালান আইনে থানার এসআই আক্কেল আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যা মামলা নং-৪৪, তারিখ-৩০/১০/২০১৭ইং। আটককৃত মাদক ও ফেন্সিডিল এর মূল্যে ৫০,০০০/- টাকা ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এর সাথে কথা বল্লে তিনি জানান, দুই জনকে আটক করা হয়েছে। যথাযথ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ব্যবসা বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ