• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুয়াডাঙ্গায় বাস যাত্রীর সাথে অশ্লীল আচরণে যুবকের কারাদন্ড

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: চুয়াডাঙ্গা ডিলাক্স গাড়িতে মহিলা যাত্রীর শ্লীলতাহানীর উদ্দেশ্যে অশালীন আচরণের জন্য মোঃ আলমগীর হোসেন (৩০) নামের এক যুবককে সোমবার বিকালে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহ হাটগোপালপুর স্থানে পাশের সিটের মহিলা যাত্রীর সাথে অশালীন আচরণ করতে গিয়ে হাতে নাতে ভিকটিম ও বাসের অন্যান্য যাত্রীদের হাতে ধরা পড়ে আলমগীর। এরপর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী বিষয়টি জানতে পেরে পুলিশ ফোর্সসহ ঝিনাইদহ বাস টার্মিনাল মোড়ে অবস্থান করা অবস্থায় ঘটনাটি উদঘাটন করেন। ভিকটিম, যাত্রী সকল এবং বাসের ড্রাইভার ও সুপারভাইজার আসামীকে ম্যাজিস্ট্রেট এর কাছে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত শ্লীলতাহানির উদ্দেশ্যে সহযাত্রীর সঙ্গে অশালীন আচরণ করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী মোঃ আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আলমগীরের বাড়ী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ