সিসি নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার কৃষ্ণনগরে নৌকাডুবে ২ জেএসসি পরীক্ষার্থী মারা গেছে। নিহত দুই পরীক্ষার্থী হলো নাদিরা ও সোনিয়া।
আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ারর সময় পাগলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বীরগাঁও স্কুলের ৫০ থেকে ৬০ শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র কৃষ্ণনগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
স্থানীয়রা জানিয়েছে, পাগলা নদীতে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এসময় বাকীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মারা যায় দুই জন।