সিসি নিউজ: সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, সরকারের নানাবিধ সহায়তায় কৃষি সেক্টরে বিপ্লব ঘটেছে । আজ বুধবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা ও পূনঃর্বাসন কার্যক্রমের আওতায় কৃষকদের মাছে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এক সময় কৃষকরা সারের পেছনে দিনরাত ধরণা দিয়েও সার পায়নি। তবে এখন সারসহ সব কৃষিপন্য কৃষকের জন্য সহজলভ্য করায় কৃষিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি.এম.ইদ্রীস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
মন্ত্রী সদর উপজেলার ৫৫০ জন কৃষকের মাঝে এক বিঘা জমিতে চাষ করার জন্য গম, ভূট্টা ও সরিষার বীজ এবং সার বিতরণ করেন।