• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইবির ৪র্থ সমাবর্তন ৭ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ৪র্থ সমাবর্তনের তারিখ ঘোষনা করা হয়েছে। ২০১৮ সালের ৭ জানুয়ারি এ ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বুধবার রাষ্ট্রপতির দপ্তরের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ প্রেস বিজ্ঞপ্তিত পাঠনো হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ৮(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ২০১৮ সালের ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। বেলা ২.৩০ মিনিটে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে ২০১১-১২ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্তরা রেজিস্ট্রেশন করতে পাবেন। একাডেমিক ডিগ্রী পাবেন মোট ৩৮৪৯০ জন শিক্ষার্থী। এতে ১৮৬০০ জন স্নাতক, ১৮৯০০ জন  স্নাতকোত্তর, ৫২০ জন এম.ফিল এবং ৪৫০ জন পিএইচডি ডিগ্রী প্রাপ্ত শিক্ষার্থীদের একাডেমিক সনদ প্রদান করা হবে। ।
সমাবর্তন সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bdথেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ