নীলফামারী, ২ নভেম্বর: নীলফামারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আবু ইসলাম (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নীলফামারী পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ডের চিলামুরি আর্দশপাড়া গ্রামে। আবু ইসলাম ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও হাড়োয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। জানা যায়, ছেলেটি বাবা ও মা কাজের জন্য বাড়ীর বাইরে যায়। বাড়িতে সে একা ছিল। এ সময় ঘরের হোল্ডারে লাগানো লাইট জ্বালিয়ে শিশুটি ওই লাইনটি ঘরের বাইরে নিয়ে আসে। এক পর্যায়ে বাল্বটি ফেটে যায়। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বিষয়টি নিশ্চিত করেন।