• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের

সিসি নিউজ, ৩ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্য দিবালোকে আনোয়ার হোসেন নামে এক গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় বুহস্পতিবার রাতে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার  দুপুরে সৈয়দপুর শহরের ইসলামবাগ মোড়ে ছিনতাইয়ের ওই ঘটনাটি ঘটে।

গরু ব্যবসায়ী আনোয়ার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ছলিমের বাজার এলাকার মোজাম্মেল হকের পুত্র। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় গরু ব্যবসায়ীকে উদ্ধার এবং  দিলশাদ ও সাজিদ নামে দুইজনকে আটক করে।

অভিযোগ সূত্রে, ব্যবসায়ী আনোয়ার হোসেন গরু কেনার জন্য দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর হাটে যাচ্ছিলেন। সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় গরু দেখানোর নাম করে ছিনতাইকারীর একটি চক্র ওই গরু ব্যবসায়ীকে একটি বাসায় আটক করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গরু ব্যবসায়ীদের আটকের খবর পেয়ে পুলিশ ইসলামবাগের একটি বাসা থেকে তাদেরকে উদ্ধার করে এবং ছিনতাইকারী চক্রের সদস্য দিলশাদ ও সাজিদকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের বাকী সদস্যরা পালিয়ে যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহজাহান ছিনতাইয়ের অভিযোগে দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গরু ব্যবসায়ী আনোয়ার নিজে বাদী হয়ে রাতে থানায় ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।

নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সিসি নিউজকে বলেন, আটক ব্যাক্তিদেরকে আজ শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ