• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারী, ০৪ নভেম্বর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার গাড়ীর বহরে হামলার প্রতিবাদে আজ শনিবার দুুপরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়ে বড়বাজার ঘুরে দলীয় কার্যালয় ফিরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুব-উর-রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাডঃ কাজী আকতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোর্শেদ আযম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ। বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসুচীতে।

জাতীয় সমবায় দিবস পালিত
“উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ শ্লোগানকে সমানে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, উপজেলা সমবায় কর্মকর্তা গোলজার হোসেন, সমবায় দিবস উৎযাপন কমিটির আহবায়ক ফরিদুল ইসলাম, শাপলা সমবায় সমিতির সভাপতি মনছুর আলী, ডায়মন্ড সমবায় সমিতির সভাপতি হাবিবুর রহমান দুলাল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ