• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ইবি প্রতিনিধি, ০৪ নভেম্বর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনোস্ক কর্তৃক ‘ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ ’ বা ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষদ ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে, রিজভী আহমেদ পাপন, জুবায়ের মাহমুদ, শাহানুর রহমান, নিশান, আবির, হামিদসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর জতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক (ডিজি) ইরিনা বোকভা ফান্সের রাজধানী প্যারিসে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ ’ হিসেবে স্বীকৃতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ