• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে বাসচাপায় ২ সাইকেল আরোহী নিহত

রংপুর, ০৫ নভেম্বর : রংপুরে বাসচাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত ১০ জন।

রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিঠাপকুর উপজেলার রংপুর-ঢাকা-মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মানিক (২২)। তিনি পায়রাবন্দ কালিগঞ্জ গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রী।

এছাড়া আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা তুনা পরিবহনের একটি বাস লালমনিরহাট যাওয়ার সময় উল্লেখিত এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের মরদেহ উদ্ধারসহ আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ