• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে বিভিন্ন সরকারি অফিসে হঠাৎ ঢুকে হতবাক ডিসি

ঝিনাইদহ, ০৫ নভেম্বর: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন সরকারি অফিসে আকস্মিক পরিদর্শন করে হতবাক হয়ে গেছেন জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে তিনি অনুপস্থিত পেয়েছেন। রোববার সকাল ৯টার সময় তিনি শৈলকুপা উপজেলা পরিষদে প্রবেশ করেন। প্রায় এক ঘন্টা উপস্থিত থাকার পরেও অনেকে অফিসে প্রবেশ করেন নাই। সকাল ১০টায় তিনি শৈলকুপা উপজেলা অফিস ত্যাগ করেন।

জেলা প্রশাসক ৯টার ৫ মিনিট আগে উপজেলা অফিসে উপস্থিত হয়ে সমাজসেবা, সমবায়, হিসাবরক্ষণ, মৎস্য, খাদ্য, আনসার ভিডিপি, যুব উন্নয়ন, নির্বাচন অফিস, সাব-রেজিস্টার, সেটেলমেন্ট, পানি উন্নয়নবোর্ড, মহিলা অধিদপ্তর, বিআরডিবি, পল্লী উন্নয়ন, ইসলামিক ফাউন্ডেশন, অফিসে গিয়ে দেখেন কোনো কর্মকর্তা উপস্থিত নাই। কর্মচারীদের মধ্যে কেউ কেউ উপস্থিত থাকলেও অধিকাংশ স্টাফ পরিদর্শন চলাকালীন অনুপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় নির্বাহী কর্মকর্তা উসমান গনি, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, স্যার কাউকে না জানিয়ে পরিদর্শনে আসেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী অফিসে গিয়ে দেখেন সময়মতো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নাই।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. জাকির হোসেন বলেন, জনগণের সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার বদ্ধ পরিকর। কিন্তু জেলার অনেক সরকারি দপ্তরের প্রধাণগণ সঠিক সময়ে অফিসে আসেন না এমন খবর পেয়ে আজ (রোববার) শৈলকুপা পরিদর্শণ করেছি। সেখানে গিয়ে এর সতত্যা পেয়েছি। আমার একটাই উদ্দেশ্যে সরকারের সেবা জনগণকে সঠিক ভাবে পৌছে দিতে। জেলার কোন কর্মকর্তা বা কর্মচারী অফিস ফাঁকি দিবে এটা বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, সরকার সরকারি কর্মকর্তাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। এজন্য জনগণকেও সঠিক ভাবে সেবা প্রদাণ করতে হবে। শৈলকুপার অনুপস্থিত ১০ জন কর্মকর্তার দেরিতে আসার কারণ দর্শানোসহ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ দেওয়ার জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান জেলার ৬ উপজেলায় অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ