• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে কৃষকের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে রবি ২০১৭-১৮ ইং মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণের আয়োজন করে। উপজেলার ২ হাজার কৃষকের মাঝে সরিষা, ভুট্টা বীজসহ রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ