• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইয়েমেনের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, ০৬ নভেম্বর: ইয়েমেনের সাথে ভূমি ছাড়াও আকাশ এবং সমুদ্র সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি আরব। শনিবার রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি দুরপাল্লার ক্ষেপনাস্ত্র ছোঁড়ে, যা রিয়াদের বিমান বন্দরের কাছে ধ্বংস করা হয় । তারপরই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সীমান্ত বন্ধের এই সিদ্ধান্ত নিল।

সৌদি আরব বহু আগে থেকেই ইয়েমেনের উপর অবরোধ আরোপ করে রেখেছিলো। কিন্তু এখন দেশটির সাথে আকাশ, স্থল ও সমুদ্রপথে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারি বাহিনীকে সহযোগিতা করছে সৌদি আরবের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক সামরিক জোট।

কিন্তু এই যুদ্ধ সম্প্রতি আরো উত্তেজনা তৈরি করেছে, যখন হুতি বিদ্রোহীরা গত শনিবার সৌদি রাজধানী রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

সৌদি আরব বলছে, হুতি বিদ্রোহীদের কাছে এই ক্ষেপণাস্ত্রটি সরবরাহ করেছে ইরান।

তারা বলছে, এটা সৌদি আরবের বিরুদ্ধে ইরানের যুদ্ধ ঘোষণার সামিল। তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সৌদি আরবের অভিযোগ অযৌক্তিক এবং উস্কানিমূলক। তিনি বলেন, এধরনের বানোয়াট অভিযোগের কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ