• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে ফিলিং স্টেশনের ট্যাংকলরি ভেতর থেকে লাশ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর), ০৭ নভেম্বর: দিনাজপুরের পার্বতীপুরে আজ মঙ্গলবার সকালে শহরের বাইরে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের বার্মা ফিলিংস্টেশনের একটি ট্যাংকলরির ভেতর থেকে আল আমিন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ট্যাংকলরির নং ঢাকা-মেট্রো-ঢ-৪৪-০৪৪৮।
জানা যায়, নিহত আল আমিনের বাবার নাম মোঃ আবছার আলী। বাড়ী শহরের গুলপাড়া মহল্লায়। সে গতকাল সোমাবার দুপুরে বাড়ী থেকে বাইরে গিয়ে আর ফিরে আসেনি বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।
এদিকে, ফিলিংস্টেশনে কর্মরত আমান উল্লাহ (২৬) জানান, সোমাবার রাত ৯টায় আল আমিনকে ট্যাংকলরি পরিষ্কার করতে দেখেছে সে। এসময় সে তার কর্মস্থল থেকে  বাড়ি যাচ্ছিলো। মঙ্গলবার সকাল ৯টায় কর্মস্থলে এসে ট্যাংকলরির ভেতরে আল আমিনের মৃতদেহ দেখতে পায় বলে সে জানায়। আমান উল্লার বাড়ী উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নে। তার বাবার নাম মোঃ ওবাইদুল হক।
রহস্যজনক এ মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চাইলে বার্মা ফিলিং স্টেশনের মালিক মোঃ রওশন আলী বলেন, ট্যাংকলরি পরিষ্কার করতে গিয়ে ভেতরে গ্যাস হয়ে আল আমিন মারা গেছে। সে সময় ট্যাংকলরি ড্রাইভার হেলপার কেউ ঘটনাস্থলে ছিলনা বলে তিনি উল্লেখ করেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল ইসলাম প্রধান বলেন, মামলার প্রক্রিয়া চলছে। নিহতের অভিভাবকেরা অভিযোগ নিয়ে থানায় আসছেন বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ