• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেয়র ঝন্টুর বিরুদ্ধে নির্বাচনী নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

রংপুর, ০৭ নভেম্বর: আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়রের বিরুদ্ধে নির্বাচনী নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি তরুণ রাশেক রহমান। আজ মঙ্গলবার দুুপুরে নগরীর একটি রেস্টুরেন্ট সাংবাদিকদের ডেকে এ অভিযোগ তোলেন তিনি।

রাশেক বলেন, ‘ইসির নিষেধাজ্ঞা থাকার পরও মেয়র ঝন্টু সরকারি গাড়ি, পুলিশসহ সরকারি সহযোগিতা নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। সিটি করপোরেশনের তফসিল ঘোষণার পর এভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়ানো আমরা মেনে নিতে পারি না।’

তিনি আরও বলেন, আমরা রংপুরকে কাঙ্ক্ষিত উন্নয়ন দিতে পারেনি। রংপুর সিটির উন্নয়নের জন্য আমার সহযোগিতা সব ক্ষেত্রে থাকবে। আমি গতানুগতিক কাজ পছন্দ করিনা। রাজনীতি শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। রাজনীতির মধ্যে দিয়ে মানুষের সেবা করতে হবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি বঙ্গবন্ধুকে ভালবাসি এবং তার দল আওয়ামীলীগকে ভালোবাসি। আওয়ামীলীগের মূল মন্ত্র মানুষের সেবা প্রদান করা সেই আদর্শকে ঘিরে আমার রাজনীতি।

রাশেক রহমান বলেন, আগামীতে রংপুরের উন্নয়নের জন্য সজিব ওয়াজেদ জয় আসছে। তিনি তরুণদের নিয়ে রাজনীতি করতে চায়। সেদিক থেকে আমি রংপুর সিটি কর্পোরেশনের মনোনয়ন নৌকা প্রতীক প্রত্যাশা করতেই পারি।

৫ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রংপুর সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোট ২১ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রাথী নির্বাচনী প্রচার চালাতে পারেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ