কক্সবাজার, ০৮ নভেম্বর: এবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভেলায় ভেসে বাংলাদেশের কক্সবাজারে এসেছেন ৬২ জন রোহিঙ্গা। আজ বুধবার সকালে কক্সবাজারের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া থেকে তাদের উদ্ধার করা হয়।
তাদের মধ্যে ২২টি শিশু, ১৭ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম।
তিনি জানান, ভেলায় ভেসে আসা রোহিঙ্গাদের উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে।