ঢাকা, ০৮ নভেম্বর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের স্নাতক (ডিগ্রি) পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৮৩ দশমিক ৩১ ভাগ।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারা দেশের এক হাজার ৮১৬টি কলেজের ৬৯৩টি কেন্দ্রে তিন লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.edu.bd) ও (http://www.nubd.info) থেকে এবং যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।