• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ৬৩ করদাতাকে সম্মাননা

৮ নভেম্বর, রংপুর: সামর্থ্যবান ব্যক্তিদের আয়কর দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করার অহবান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। তিনি বলেন, আয়কর দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। আয়করদাতারা দেশের সম্পদ। আমরা আয়কর না দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নয়ন বঞ্চিত হবে। দেশের উন্নয়নের যাত্রায় নিজেকে শরিক করতে যে যার মতো আয়কর দিতে অভ্যস্ত হই।

রংপুর কর অঞ্চলের আয়োজনে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতা এবং কর বাহাদুর পরিবারের সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেতে গিয়ে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অল্প সময়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছে। পৃথিবীর ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায়। মানুষের মাঝে আয়কর প্রদানে সচেতনা বেড়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ উন্নত আয়ের দেশে পরিণত হবে।

অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের কর কমিশনার হারুন অর রশিদের সভাপতিত্বেবক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও শ্রেষ্ট করদাতা এমদাদুল হক ভরসা।

অনুষ্ঠানে ৭ জন করবাহাদুর পরিবার ও সর্বোচ্চ ২৪ জন করদাতা এবং দীর্ঘ মেয়াদী ১৬ জন, মহিলা ৮ জন ও তরুণ ৮ করদাতা সহ ৬৩ জনকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।এর আগে তিনি গণপ্রকৌশল দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স আয়োজিত বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিশি হিসেবে উপস্থিত ছিলেন, আখতারুল করিম প্রামানিক, উপদেষ্টা,আইডিইবি, কেনিক, ঢাকা, ফজলার রহমান, সহ-সভাপতি, রংপুর অঞ্চল, কেনিক, ঢাকা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ