• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেরোবি ছাত্রলীগের দুই কর্মী বহিষ্কার

গোলাম মুর্তজা, বেরোবি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সিনিয়রকে মাথা ফাটিয়ে দেওয়ার দায়ে মোতাউল ইসলাম দোলনকে সাময়িক এবং বন্ধুর সাথে হাতাহাতির ঘটনায় শিকদারকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জামিউল রাব্বির মাথা ফাটিয়ে মোতাউল ইসলাম দোলন। জুনিয়র হয়ে সিনিয়রকে আহত করার দায়ে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। পরের দিন (৭ মার্চ) বেঞ্চে বসাকে কেন্দ্র করে বন্ধুর উপর চড়াও হওয়ার ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শিকদারকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সাথে এই ঘটনায় জড়িত বাকিদের সতর্ক করে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ জানান, ছাত্রলীগে কোনো দুষ্কৃতিকারীর অবস্থান নেই। ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। যারা সংগঠনের ক্ষতি চায়, তাদেরকে ছাত্রলীগ ছাড় দেবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ