• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও, ০৯ নভেম্বর: ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার চাঁদগাঁও এলাকার শিশু নাদিরা (৫) হত্যা মামলার আসামী মাজেদা ও তহমিনাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: হায়দার আলী এই রায় প্রদান করেন। এ সময় মামলার আর এক আসামী মহসিনকে অব্যহতি প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুল হামিদ জানান, আদালত তথ্য প্রমানের ভিত্তিতে সঠিক রায় দিয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা চাঁদগাঁও এলাকার মহসিনের সাথে প্রতিবেশী মাজেদা খাতুনের বসতভিটার ০৫ শতক জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাজেদা খাতুন ও তার সৎ ভাইয়ের স্ত্রী তহমিনা পূর্ব পরিকল্পিত ভাবে মহসিনকে ফাঁসানোর জন্য ২০১৪ সালের ১৭ এপ্রিল প্রতিবেশী আব্দুল কুদ্দুসের শিশু কন্যা নাদিরাকে হত্যা করে। এ সময় আসামী মাজেদা ও তহমিনা এলাকায় গুজব ছড়ায় মহসিন শিশু নাদিরাকে ধর্ষন করে হত্যা করেছে।
পরের দিন আব্দুল কুদ্দুস তার শিশু নাদিরাকে ধর্ষণ ও হত্যা করার অভিযোগে মহসিনকে আসামি করে পীরগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তিতে তদন্তকালে এজাহারকারীর ছেলে ফয়সাল বলে যে, মাজেদা তাহাকে শিখিয়ে দেয় মহসিন নাদিরাকে মেরে ফেলছে একথা বলার জন্য। পরে পুলিশ মাজেদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মাজেদা ঘটনাটি খুলে বলে ও অপরাধ স্বীকার করে নেয়। পরে মাজেদা কোর্টে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ