বদরগঞ্জ (রংপুর), ১০ নভেম্বর: রংপুরের বদরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে শাহীন আলম (২০) নামে এক যুবকের ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বদরগঞ্জ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, মহিলা কলেজের সামনে এক ছাত্রীকে ইভটিজিং করে শাহীন নামের এক যুবক। এর পর ছাত্রী ও শিক্ষকরা এক জোট হয়ে ছেলেটিকে আটক করে পুলিশে সোর্পদ করে। ইভটিজিংকারী শাহীন শাহাপুর কলেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে। বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল হক ইভটিজিং করার অপরাধে শাহীনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।