• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরের সহিংসতায় জামায়াত-শিবির জড়িত: পুলিশ সুপার

সিসি নিউজ, ১১ নভেম্বর: ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পাগলাপীরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িত জামায়াত-শিবির। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।
গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি জামায়াত নেতা সিরাজুল ইসলামকে। এছাড়া পীরগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক খায়রুল আজমসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের গুলিতে নিহত হামিদুল ইসলামও জামায়াত কর্মী বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে সহিংসতার প্রতিবাদে সকালে ঢাকা-দিনাজপুর মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে হিন্দুদের পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের প্রতিনিধি দল। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের তিন হাজার টাকা ও দুই বান্ডিল করে ঢেউটিন দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এলাকায় এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ