• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শৈলকুপায় ৬৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

ঝিনাইদহ, ১১ নভেম্বর: শনিবার ১০ নভেম্বর ২০১৭ তারিখ দুপুরে স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেধের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার হইতে শ্রীরামপুরগামী ক্যানেলের পাড়ের কাঁচা রাস্তার উপর জনৈক গোলাম আলী মোল্লার চা স্টলের সামনে হতে মাদক ব্যবসায়ী শৈলকুপার মতলব মোল্লার ছেলে ইলিয়াছ মোল্লা (৩৭) গ্রেফতার কওে র‌্যাব-৬। পরবর্তীতে তার দখল হতে ৬৪০ (ছয়শত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়লব্দ অর্থ ৪,৬৬০ (চার হাজার ছয়শত ষাট) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
ঝিনাইদহের শৈলকুপায় ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপার কবিরপুর-মোড় হাসপাতাল গেটের সম্মুখস্হ রাস্তার ধারে অবৈধভাবে বাজার দখলে মাছ বিক্রি করে। তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ২ জনকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তিনি আরো জানান, এখন থেকে নিয়মিতভাবে নতুন বাজারে মাছ বিক্রিয় করতে বসতে হবে এবং কোন অসুবিধা হলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে দেখা করে জানাতে বলেন।

ঝিনাইদহের ৫ পৌরসভায় সোয়া ৮ কোটি টাকার বেতন বাকী
ঝিনাইদহ জেলার ৫টি পৌরসভা চরম আর্থিক সংকটে পড়েছে। বেতনবৃদ্ধির কারণে পৌরসভার নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছে না। ফলে মাসের পর মাস বেতন হচ্ছে না তাদের। এই অবস্থায় অস্বস্তিতে পড়েছে পৌর প্রশাসন। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর পৌরসভা ব্যতিত জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বেতন বাবদ ৮ কোটি ১৫ লাখ টাকা পাবেন। এর মধ্যে সবচে বেশি বকেয়া পড়েছে কোটচাঁদপুর পৌরসভায়। এখানে ২৪ জন পুরানো স্টাফের ২৮ মাস ও নুতন যোগদান করা ৮ জনের বকেয়া ১২ মাসের বেতনসহ ৩ কোটি ৬৪ লাখ টাকা বকেয়া পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ