• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী ও ঝিনাইদহে ৭ দফা দাবী আদায়ে কর্মচারীদের মানবন্ধন

সিসি নিউজ, ১২ নভেম্বর: প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিত করার আদেশ দ্রুত বাস্তবায়নসহ সাত দফা দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
রোববার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নীলফামারী সড়ক ভবনের সামনের সড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।
মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন নীলফামারী জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ।
বক্তরা বলেন, ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরি নিয়মিত করণ, মহামান্য হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন, পদোন্নতি, চাকুরীর বয়স ৬২বছর করারসহ সাত দফা দাবী দ্রুত মেনে নেওয়া না হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষনা করা হবে।  ৭ দফা দাবী আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

বক্তারা বলেন, অনেকে দীর্ঘ ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরী করেও সরকার থেকে কোন কিছু না পেয়ে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়াও অল্প কিছুদিনের মধ্যে আরো অনেকে চাকরির মেয়াদ পূর্ণ করবেন অথচ মেয়াদ শেষে তাদের ভবিষ্যৎ অন্ধকার।

বক্তারা, সারাদেশে সড়ক ও জনপথ বিভাগে ৭ হাজার ৫৯ ওয়ার্কচার্জ শ্রমিক কর্মচারীদেরকে নিয়মিত করা সহ ৭ দফা দাবী পেশ করেন। দ্রুত এই দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি প্রদান করেন তারা।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারি ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন, মোশাররফ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ